করাপশন টক
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

editor
জানুয়ারি ৩০, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেনাসদরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে তাদের সাক্ষাতের ছবি পোস্ট করে বিষয়টি জানানো হয়েছে।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে তারা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে গত ১২ জানুয়ারি ঢাকায় আসেন ক্রিস্টেনসেন। চার বছর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলরের দায়িত্ব পালন করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।