করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

editor
জানুয়ারি ২৫, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চল‌তি মাসে এ নিয়ে তাদের তৃতীয় দফায় ফোনালাপ হলো।

রোববার (২৫ জানুয়ারি) তৌহিদ-দারের টেলিফোন আলাপের তথ্য জা‌নি‌য়ে‌ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলাপে তারা দুই দেশের ম‌ধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

জানা যায়, ফোনালাপে দুই নেতা পারস্পরিক স্বার্থের বিষয়গুলো এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টেলিফোনে তারা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ পাকিস্তান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সম্প্রতি বহুপক্ষীয় এক‌টি ফোরা‌মে সৌ‌দি আরবের জেদ্দায় তারা সাক্ষাৎও ক‌রেন।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।