করাপশন টক
মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশ টেংরাটিলা বিস্ফোরণে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে

editor
জানুয়ারি ২৯, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতে রায়ে ৪২ বিলিয়ন মার্কিন ডলার দিতে হবে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড) ট্রাইব্যুনাল এই অর্থ বাংলাদেশকে প্রদানের নির্দেশনা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

যুগান্তরকে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যাশা অনুয়ায়ী এ রায় হয়নি। দাবি ১০০ কোটি ডলার, পেয়েছি ৪.২০ কোটি মার্কিন ডলার। বিষয়টি নিয়ে আমরা আইনজীবীর সঙ্গে কথা বলব।

২০০৩ সালের ১৬ অক্টোবর কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে এই কাজ দেওয়া হয়। তবে চুক্তির মাত্র ৫ দিনের মাথায় নাইকো বাংলাদেশের ভাইস প্রেসিডেন্টের অনুকূলে ৪০ লাখ কানাডিয়ান ডলার ছাড় শুরু করে প্রতিষ্ঠানটি।

ওই সময় অভাবনীয় দুর্নীতির কারণে জাতীয় সম্পদের আধার টেংরাটিলা গ্যাসক্ষেত্র ভোগে। নাইকো খনন কাজ শুরুর পর ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন গ্যাসক্ষেত্রে পরপর দুটি মারাত্মক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে গ্যাসক্ষেত্রের মজুদ গ্যাস পুড়ে যায় এবং আশপাশের স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়।

বিশ্লেষকদের মতে, দুর্নীতির মাধ্যমে অযোগ্য এক প্রতিষ্ঠানকে কাজ দেয়ার খেসারত বহন করতে হয় লম্বা সময়। অনেকের ধারণা, এমন দুর্নীতি না হলে গ্যাস সংকটে ভুগতো না বাংলাদেশ।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।