করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

editor
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে অদ্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বিএএফ শাহীন কলেজ, ঢাকা ভোটকেন্দ্রে স্বশরীরে উপস্থিত হয়ে তাঁর মূল্যবান ভোট প্রদান করেন।

তিনি দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও জাতীয় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এদেশে নাগরিকগণের স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। সম্মানিত বিমান বাহিনী প্রধান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় নিয়োজিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া, তিনি ভোট প্রদান শেষে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। জাতীয় এই গুরুত্বপূর্ণ সময়ে জনমনে আস্থা সৃষ্টিতে গঠনমূলক ভূমিকা রাখায় উপস্থিত গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।