করাপশন টক
মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

editor
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৩, ফেব্রুয়ারি ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ,কে,এম, শামসুল ইসলাম, পিএসসি, জি, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার শের-ই-বাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আগমন করলে প্রতিরক্ষা সচিব মোঃ আশরাফ উদ্দিন তাঁকে স্বাগত জানান। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মাননীয় উপদেষ্টাকে প্রতিরক্ষা সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকান্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে উপদেষ্টা উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রমসমুহ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করণের জন্য কাজ করবেন। এ সময় তিনি সরকারের নির্বাচনী ওয়াদা পূরণকল্পে মন্ত্রণালয়ের সকলে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানসমুহের সক্ষমতা বৃদ্ধি, স্বাধীন-সার্বভৌম,
আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপদেষ্টা তাঁর বক্তব্যের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে দাপ্তরিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।