করাপশন টক
শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকার প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য চূড়ান্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়

editor
মার্চ ৬, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সদ্যবিদায়ি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য চূড়ান্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়। তবে কোনো এক কারণে তারা সেই সুযোগ পায়নি বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘স্বাধীনতা পদক বিজয়ীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা। খুবই ডেজার্ভিং মানুষজন আছে লিস্টে।’

এরপর স্বাধীনতা পদকের জন্য মনোনীতদের মধ্য থেকে কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করার অভিপ্রায় ব্যক্ত করে তিনি লেখেন, ‘বেগম খালেদা জিয়া তার মধ্যে অন্যতম। যদিও অনেস্টলি, এইসব পুরস্কারের অনেক ঊর্ধ্বে বোধ করি উনার অবস্থান। তারপরও গত বছর উনার প্রতি জাতির ঋণ শোধের ছোট প্রচেষ্টা হিসাবে অন্তর্বর্তী সরকার উনাকে এই পুরস্কারের জন্য চূড়ান্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই এটা নিয়ে কৃতজ্ঞতার সাথে একমত ছিলো। কিন্তু যে কোনো কারণেই হোক আমরা সেই সুযোগ পাই নাই। যাই হোক, ফাইনালি উনার নাম দেখে ভালো লাগলো। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের কথা বলতে গেলে উনার আশে পাশে অন্য কাউকে পাওয়া যাবে না। অথচ উনাকে ছোট করার জন্য, অপমান করার জন্য হেনো কোনো কাজ নাই করা হয় নাই।’

নিজের পোস্টে মেজর জলিলের স্বাধীনতা পদক প্রাপ্তির বিষয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ফারুকী বলেন, ‘মেজর জলিলের নাম দেখাটা দারুন তাৎপর্যপূর্ণ ব্যাপার। মেজর জলিল শুধু মুক্তিযোদ্ধা হিসেবেই না, স্বাধীনতার পরে স্বাধীনতা রক্ষার সৈনিকদের মধ্যে অন্যতম একজন ছিলেন তিনি।’

পাশাপাশি আশরাফ সিদ্দিকী, গনস্বাস্থ্য কেন্দ্র, হানিফ সংকেতসহ অনেক যোগ্য মানুষ স্বাধীনতা পদক পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া মাহরীন সিদ্দিকীর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির বিষয়টিকে ‘সাহসী চয়েজ’ হিসেবে অভিহিত করেছেন ফারুকী।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।