মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁধ দেওয়ার ফলে খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে। বিগত দিনে এমন খাল খনন কর্মসূচি কেউ পালন করেননি।
সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় খাল খনন উদ্বোধন করার আগে ভূঞাপুর উপজেলা বিএনপির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সেচ ব্যবস্থা চালু করেছিলেন। নদী-নালা-খাল-বিলে যাতে পানি থাকে, কৃষক যাতে পানি সঠিকভাবে পায় সেজন্য তিনি খাল খনন শুরু করেছিলেন। ৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমান দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এনেছিলেন। সে সময় বিদেশে খাদ্য রপ্তানি হতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
