করাপশন টক
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রা স্বস্তির করতে বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

editor
মার্চ ১৭, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদযাত্রা স্বস্তির করতে হাতিয়া ও ভোলাগামী নতুন তিনটা জাহাজ উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের
মন্ত্রী শেখ রবিউল আলম। এসময় তার সঙ্গে প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি ও হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিসি এর নতুন তিনটি জাহাজ উদ্বোধন করেন তিনি। ঢাকা থেকে হাতিয়ার নৌপথে রূপসা ও সুগন্ধা এবং ঢাকা বেতুয়া নৌপথে মধুমতি জাহাজ চলাচল করবে।

এছাড়া যাত্রীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রলি সেবা ব্যবস্থারও উদ্বোধন করেন মন্ত্রী। সেবা ব্যবস্থার নামে আর্থিক লেনদেনের খবর পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নৌপরিবহন মন্ত্রী।

মন্ত্রী জানান, ঈদযাত্রা ঘিরে সাতদিনের জন্য ইজারা মূল্য মওকুফ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে সাত দিনের জন্য ইজারা চার্জ মৌকুফ করে দেয়া হয়েছে। এই ব্যয় আমরা বহন করব। মালামাল নিয়ে হয়রানির কোনো অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘আজ যেই বিনামূল্যের সেবা (হুইল চেয়ার, ট্রলি) চালু করা হয়েছে, তা অব্যাহত থাকবে। এরজন্য ভবিষ্যতে কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এছাড়া, ঈদের মৌসুমকে কেন্দ্র করে পরিবহনে জ্বালানি তেলের সংকটের কোনো আশঙ্কা নেই বলেও সুস্পস্টভাবে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী।
বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।