করাপশন টক
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাউবো’র জায়গায় বোট ক্লাবের পার্কিং নির্মাণ কাজ বন্ধ থাকবে : পানি সম্পদ মন্ত্রী

editor
মার্চ ১৭, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় দখল করে বোর্ড ক্লাবের পার্কিংয়ের স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১৭ মার্চ) উত্তরায়া দিয়া বাড়িতে পাউবোর দখল হওয়া জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মন্ত্রী এ্যানি বলেন, বোট ক্লাবের যতখানি জায়গা রয়েছে ততখানি তারা ব্যবহার করবে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় তারা কোনো কাজ করবে না।

তিনি আরও বলেন, ঈদের পরে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে, পানি মন্ত্রণালয়ের জায়গা তারা (বোট ক্লাব) ব্যবহার করতে পারবে কি না। তবে আইনগতভাবে পাউবোর জায়গা ব্যবহারের কোনো এখতিয়ার তাদের নেই।

বর্তমানে কাজ বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, এখন যে ধরনের কাজ চলছে সেটি টোটালি বন্ধ থাকবে। ঈদের পর সারা দেশে দখলকৃত জায়গা উদ্ধারে সরকার মাঠে নামবে বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দীন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ এনায়েত উল্লাহ, কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো: রুহুল আমিনসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বোট ক্লাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।