করাপশন টক
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার

editor
অক্টোবর ১৬, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এ কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট।

তবে কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। সবশেষ ১৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল।

এবার তৃতীয় দফায় আরও ১৫ দিন মেয়াদ বাড়িয়েছে সরকার। সূত্র: যুগান্তর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।