করাপশন টক
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিদের মার্কিন ভিসা নিয়ে জন্য নতুন সতর্কতা

editor
মার্চ ১৮, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস।

আজ বুধবার (১৮ মার্চ) ঢাকায় মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টের মাধ্যমে ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্র যেসব কাজ করা যাবে না, তার একটি তালিকা দিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না। অনেকেই এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন, যেন শিশু মার্কিন নাগরিকত্ব পায়। বিষয়টি ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত।

একইভাবে বি১-বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়- এমন কাজ করা যাবে না।

এক কথায় এই ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কোনও ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে কোনও কাজ করতে পারবেন না।

এছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে মার্কিন দূতাবাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।