করাপশন টক
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের দুই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইক‌মিশনারের সাক্ষাৎ

editor
মার্চ ২০, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শুক্রবার (২০ মার্চ) সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের হাইকমিশনার ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দিনের শুরুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনারের সাক্ষাতের খবর মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ পৃথক পোস্টে জানান জয়শঙ্কর ও রিয়াজ।

বৈঠকের একটি ছবি পোস্ট করে জয়শঙ্কর লিখেছেন, বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে জোর দিয়েছি।

অন্যদিকে বাংলাদেশ হাইকমিশনার লিখেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থে এবং অভিন্ন লাভের জন্য ভারতের সঙ্গে একযোগে পথচলা ও কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুত থাকার কথা জানিয়েছি।

এদিন সন্ধ্যায় হাইকমিশনার রিয়াজ ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ নিয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, তাদের আলোচনার কেন্দ্রে ছিল বৃহত্তর অর্থনৈতিক ও বাণিজ্য সম্পৃক্ততা বাড়ানো এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা। সূত্র: ঢাকা পোস্ট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।