করাপশন টক
মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী প্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

editor
মার্চ ২১, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২১ মার্চ ২০২৬ (শনিবার): পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আজ সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ শেষে ৯ম পদাতিক ডিভিশনের মোতায়েনরত সেনাসদস্যদের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে, তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিবর্গের খোঁজখবর নেয়ার পাশাপাশি তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

অপরাহ্নে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও তাদের পরিবারবর্গ এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। উক্ত অনুষ্ঠান অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।