করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পরও থাকবে ঝড়বৃষ্টির দাপট

editor
মার্চ ২২, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঈদের টানা ছুটির প্রথম দিন থেকে দেশের বিভিন্ন স্থানে আঘাত হানে কালবৈশাখী। তাই আনন্দের ঈদযাত্রায় বিঘ্ন ঘটায় আবহাওয়ার বৈরী আচরণ। ঈদের দিনটিও ছিল মেঘাচ্ছন্ন। দেশের বিভিন্ন অঞ্চল ছিল কমবেশি বৃষ্টির কবলে।

তবে ঈদের পর সারা দেশে বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে ঈদের ছুটি শেষে ফিরতি পথের যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হতে পারে।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের তিনটি বিভাগ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরদিন ২৩ মার্চ চট্টগ্রামে বৃষ্টির মাত্রা কমলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

২৪ মার্চ থেকে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়বে জানিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ২৬ মার্চ বৃষ্টি আরও বাড়তে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।