করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহতদের ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা

editor
মার্চ ২২, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে দাফন-কাফনের জন্য এই অর্থ দেওয়া হবে।

জেলা প্রশাসক আরও জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ হস্তান্তরের সময় প্রত্যেক পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হবে।

এর আগে এদিন ভোরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন পুরুষ, দুই নারী ও তিন শিশু নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।