করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের সেনাবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ বিদেশী ও দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার: গ্রেফতার ৪

editor
মার্চ ২৪, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৪ মার্চ ২০২৬ (মঙ্গলবার): গতকাল দিবাগত রাত ২টা হতে আজ ভোর ৬টা পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন সন্ত্রাসী গ্রেফতার করে। অভিযানে, ১টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশি পিস্তল, ২টি .২২ সিক্স-শট বিদেশি রিভলভার, ১টি একনলা বন্দুক, ১টি ১২ বোর পাইপ গান, ১ রাউন্ড ৭.৬৫ মিঃ মিঃ বিদেশি পিস্তলের অ্যামুনিশন, ৬ রাউন্ড .২২ রিভলভার অ্যামুনিশন, ৭ রাউন্ড ১২ বোর শটগান অ্যামুনিশন, ১৪০০ রাউন্ড ৫.৫ মিঃ মিঃ এয়ারগানের অ্যামুনিশন, ১টি ৩৬ ইঞ্চি ধারালো তলোয়ারসহ মোট ১৫টির অধিক বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র, বিভিন্ন ধরনের মাদক এবং মাদকদ্রব্য সেবনের উপকরণ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা বদ্ধপরিকর। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।