করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ — কিন্তু এই দাবিকে বিদ্রুপ করেছে ইরান

editor
মার্চ ২৫, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করছে বলে ট্রাম্প দাবি করেছেন। কিন্তু এই দাবিকে বিদ্রুপ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র এই কটাক্ষ করেছেন।

এর আগে রয়টার্স জানিয়েছিল, ওয়াশিংটন সংঘাত নিরসনে একটি ১৫ দফা পরিকল্পনা তৈরি করে তেহরানে পাঠিয়েছে। যদিও ইরান জানিয়েছে তাদের সঙ্গে কোনো প্রকারের আলোচনা হয়নি যুক্তরাষ্ট্রের।

ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেছেন, ‘আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছেন?’

তিনি আরও বলেছেন, ‘আমাদের মতো মানুষ কখনো আপনাদের মতো মানুষের সঙ্গে মিলতে পারবে না।’

জুলফাকারি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন না স্বীকার করবে যে এই অঞ্চলের স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই নিশ্চিত হবে, ততদিন মার্কিন বিনিয়োগ ও যুদ্ধ-পূর্ববর্তী জ্বালানির দাম ফিরে আসবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।