করাপশন টক
বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রশীদ মিয়া

editor
মার্চ ২৫, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী পদে পরিবর্তন আনা হয়েছে। সরকার মো. আব্দুর রশীদ মিয়াকে এই গুরুত্বপূর্ণ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৪৯ অনুযায়ী মো. আব্দুর রশীদ মিয়াকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের মূল শর্তগুলো হলো: যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন; নিয়োগ চলাকালীন তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না; এই নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। সূত্র: যুগান্তর#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।