করাপশন টক
বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপারের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা প্রসঙ্গে

editor
মার্চ ২৫, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

অদ্য বুধবার ২৫ মার্চ ২০২৬ খ্রি: তারিখে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ-এর সাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, ডিআইও-১ (ডিএসবি), অফিসার ইনচার্জ (সদর থানা), ইন্সপেক্টর (ডিবি), টি.আই (অ্যাডমিন)সহ জেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন অপরাধচিত্র, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা বিষয়ে তাদের মূল্যবান মতামত ও প্রত্যাশা ব্যক্ত করেন।

নব যোগদানকৃত পুলিশ সুপার, হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জেলাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি উপস্থিত সাংবাদিকবৃন্দসহ হবিগঞ্জ জেলার সকল পর্যায়ের সম্মানিত নাগরিকগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।