করাপশন টক
বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

editor
মার্চ ২৬, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৬ মার্চ: আগামীকাল ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ০৯ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন: খন্দকার জাহাঙ্গীর আলম, এনইউপি এমসিপিও, (এক্স) (সিডি-১); মোঃ নজরুল ইসলাম, এমসিপিও (ই): এইচ এম আব্দুল জলিল, এমসিপিও (এক্সক্স) (জিআই); শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান, এমসিপিও (এক্স) (এফসি-১): মোঃ সাইফুল ইসলাম প্রধান, বিএসপি, এমসিপিও (আর); হাওলাদার মোহাম্মদ হান্নান, এমসিপিও (এল): মোঃ সামিউল হক, এমসিপিও (কম); মোঃ নুরুজ্জামান, এমসিপিও (ক্যাট); মোঃ দীন ইসলাম, এমসিপিও (মেড) (ওটিএ):

নৌবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।