করাপশন টক
বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

editor
মার্চ ২৬, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আজ বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স হলরুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য, আমাদের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব এবং স্বাধীনতা অর্জনে জাতির বীর শহীদদের অবদান নিয়ে বিশদ আলোচনা করা হয়।

সভায় বক্তারা বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে বলেন যে, বাংলাদেশে সর্ব প্রথম রাজারবাগ পুলিশ লাইন্স থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়। এসময় অনেক পুলিশ শহীদ হন। সভাপতির বক্তব্যে মান্যবর পুলিশ কমিশনার মহোদয় বলেন এদেশ আজ যে অবস্থায় দাঁড়িয়ে আছে তা একদিনেই অর্জিত হয়নি। অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমেই এই স্বাধীন বাংলাদেশের জন্ম। তাই দেশপ্রেম ও কৃতজ্ঞতাবোধ লালন করে সবাইকে দেশের স্বার্থে জনকল্যাণমুখী কাজ করার আহ্বান জানান এবং দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য অফিসার ও ফোর্সগণ।
প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।