করাপশন টক
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর দিলারা হাফিজ এর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের শোকবার্তা

editor
মার্চ ২৮, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জালালাবাদ অঞ্চলের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর দিলারা হাফিজ আজ শনিবার ২৮ মার্চ, ২০২৬ সকাল ১১:৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তিনি মহান জাতীয় সংসদের বর্তমান স্পীকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এর সহধর্মিনী, সাবেক খাদ্যমন্ত্রী মেজর (অবঃ) ইকবাল হোসেন চৌধুরী এর ছোট বোন। তিনি ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জের আরপিন নগরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম আবুল হোসেন চৌধুরী ও মাতা মরহুমা করিমুন্নেছা খাতুন চৌধুরী।

তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্রাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং সোহরাওয়ার্দি কলেজ ও ইডেন মহিলা কলেজ এর অধ্যক্ষ ছিলেন।

তাঁর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি সি এম কয়েস সামি ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।