করাপশন টক
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সব গণপরিবহণে বসানো হবে জিপিএস ট্র্যাকার: সড়কমন্ত্রী

editor
মার্চ ২৯, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

অনিয়ম রোধে সব গণপরিবহণে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ট্র্যাকার বসানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এতে কোনো আইন লঙ্ঘন হচ্ছে কিনা, তার পাশাপাশি ফিটনেসবিহীন গণপরিবহণ শনাক্ত করা সহজ হবে বলে জানান তিনি।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে দেশের সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ সামনে আরও তৎপর থাকবে। ভাড়া বেশি নেয়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে সেই গাড়ি ফেরিতে তুলতে হবে।

এ সময় ট্রাক-লড়ি ঈদের আগে ও পরের তিন দিন মহাসড়কে চলাচল না করার কথা থাকলেও চলেছে বলে অভিযোগ করেন তিনি। কিছু জায়গায় যানজটের কারণ হিসেবে এটি দায়ী বলেও মনে করেন মন্ত্রী।

তিনি বলেন, আগামীতে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার থাকবে না।

সেতুমন্ত্রী আরও বলেন, ঈদযাত্রা সার্বিকভাবে স্বস্তিময় ছিল। কিছু জায়গায় যানজট ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগের বছরের চেয়ে সড়কে এবার দুর্ঘটনা কমেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।