করাপশন টক
মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ০২ জন চাঁদাবাজ গ্রেফতার

editor
মার্চ ২৯, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

গত ২৮/০৩/২০২৬ খ্রিঃ আনুমানিক ২২:৪০ ঘটিকায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ সোলায়মান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন পেপার পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টারত ০২ (দুই) জন চাঁদাবাজকে ধাওয়া করে আটক করেন। এ সময় অজ্ঞাতনামা আরও ২/৩ জন চাঁদাবাজ পালিয়ে যায়।

ধৃত আসামিরা হলো-১। মোঃ ইউসুফ মিয়া (৩৬), পিতা-মৃত শেখ আব্দুস সোবহান, মাতা-ফিরোজা খাতুন, সাং-চেঙ্গাটি, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ; বর্তমানে-ছড়ারপাড়, কমিশনারের কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট ও ২। আব্দুল ছাত্তার (৩৭), পিতা-মৃত কফিল উদ্দিন শেখ, মাতা-আফেলা বেগম, সাং-সাদেকপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ; বর্তমানে-তালতলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।

উল্লেখ্য যে উক্ত সময় উপস্থিত হকার ও ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামিদ্বয় ও পলাতক অজ্ঞাতনামা আসামিগণ পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নিয়মিতভাবে প্রশাসনের নাম ব্যবহার করে পেপার পয়েন্ট ও এর আশপাশ এলাকার বিভিন্ন হকারের নিকট হতে প্রতিদিন ২০০/- টাকা হারে চাঁদা দাবি ও উত্তোলন করে আসছিল।
উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬১, তারিখ-২৯/০৩/২০২৬খ্রি:, ধারা-৩৮৫/৩৪ পেনাল কোড রুজু করা হয়। আসামীদ্বয়‘কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।