গত ২৮/০৩/২০২৬খ্রি: রাত আনুমানিক ১৯.৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন তামাবিল রোড পূর্ব পীরেরবাজারস্থ FANTASY FITNESS CLUB এর পিছনে এবং আতিক কনভেনশন হলের পূর্বে খালি জায়গায় অভিযান পরিচালনা করে ৭৫০ ml এর ০৭ বোতল ROYAL STAG ভারতীয় মদসহ রাশেদ আহমদ (২৬), পিতা-মোঃ আমান উল্লাহ বিলাল, মাতা-লিবিয়া বেগম, সাং-পীরেরচক, আটগাঁও, খাদিমনগর, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট‘কে আটক করেন।
উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ থানার মামলা নং-৩৬, তারিখ-২৯/০৩/২০২৬খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিলের ২৪(ক)/৪১ রুজু করা হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
