করাপশন টক
সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

editor
মার্চ ৩০, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

অদ্য সোমবার ৩০/০৩/২০২৬ খ্রি. সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়ের সাথে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাশে Mr. Giuseppe Giovanni-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে Mr. Giuseppe Giovanni বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশকে অভিনন্দন জানান এবং মানবপাচার (Trafficking in Persons – TIP) ও অবৈধ অভিবাসন (Smuggling of Migrants – SOM) প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডি ও অন্যান্য বিশেষায়িত ইউনিটসমূহের কার্যকর ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন, বিশেষত অপারেশনাল কার্যক্রম ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এসময় সিআইডি প্রধান সম্প্রতি বাংলাদেশ ও ইতালির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU)-এর আলোকে পুলিশ-টু-পুলিশ সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি অবৈধ অভিবাসন নেটওয়ার্কের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আলি আকবর খান, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম); জনাব মো. আবুল বাশার তালুকদার, ডিআইজি (সাইবার পুলিশ সেন্টার); জনাব মোহাম্মদ শামসুল হক, ডিআইজি (ফরেনসিক)সহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানবপাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার, যৌথ উদ্যোগ গ্রহণ এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম সম্প্রসারণে একমত পোষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।