আজ মঙ্গলবার ৩১/০৩/২০২৬ খ্রিঃ সন্ধ্যা ১৯.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়ের সভাপতিত্বে আকস্মিক ঘোষণায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ পরিদর্শক হতে তদূর্ধ্ব অফিসারবৃন্দ উপস্থিত থেকে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় পুলিশ কমিশনার মহোদয় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, থানার গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, মূলতবী থাকা মামলা সমূহের তদন্তে অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে দায়িত্বশীলতার সাথে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে মধ্যরাত হতে সকাল পর্যন্ত সময়ের ডিউটিতে নিয়োজিত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং এসময় দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তাদেরও যথাযথভাবে নজরদারি নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ পরিদর্শকবৃন্দ।
