করাপশন টক
বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিআইডি প্রধানের সাথে UNODC প্রতিনিধি দলের বৈঠক

editor
এপ্রিল ১, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গত ৩১ মার্চ, 2026 খ্রি. সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়ের সাথে United Nations Office on Drugs and Crime (UNODC)-এর প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
UNODC প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন Mr. Marcus Vinicius Paes, Crime Prevention and Criminal Justice Officer (Law Enforcement Expert), Human Trafficking and Migrant Smuggling Section; Ms. Marika McAdam, International Consultant; এবং Ms. Tasneem Binta Karim, National Programme Coordinator।

বৈঠকে মানবপাচার ও শ্রম শোষণের সাথে সংশ্লিষ্ট অপরাধচক্র কর্তৃক পরিচালিত অনলাইন প্রতারণার (online scam) উদীয়মান প্রবণতা, বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে এর বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা উল্লেখ করেন যে, আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধচক্রসমূহ ক্রমবর্ধমানভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মানবপাচার ও অন্যান্য অপরাধ কার্যক্রম পরিচালনা করছে।
সিআইডি প্রধান বাংলাদেশ ও আঞ্চলিক পর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে UNODC-এর অব্যাহত সহায়তার প্রশংসা করেন। তিনি পরিবর্তিত ও জটিলতর আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় সমন্বিত ও কার্যকর প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে ভবিষ্যৎ প্রবণতা, উদীয়মান হুমকি এবং এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদার এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।