করাপশন টক
মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এডিবির সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়নঃ স্থানীয় সরকার মন্ত্রী

editor
এপ্রিল ১, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সার্বিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়োং-এর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে এডিবির ক্রমবর্ধমান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, দেশের গ্রামীণ অঞ্চল—বিশেষ করে উত্তরাঞ্চলে—যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনায় এখনও উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে এডিবির সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান তিনি।

বৈঠকে এডিবির কান্ট্রি ডিরেক্টর মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে এডিবি সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অধীনস্থ দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।