করাপশন টক
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় কাজ হারিয়ে চট্টগ্রাম ফিরলেন ১১ প্রবাসী; পাশে দাঁড়ালো ব্র্যাক

editor
এপ্রিল ২, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় সংযুক্ত আরব আমিরাত থেকে কাজ হারিয়ে আজ (২ এপ্রিল ২০২৬) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছেন ১১ জন প্রবাসী। বৈধ কাগজপত্র না থাকায় তাদের দুবাইয়ে কারাবরণসহ নানা মানবেতর পরিস্থিতির শিকার হতে হয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় এই প্রবাসীদের ব্র্যাকের সার্ভিস বুথে পাঠানো হয়। সেখানে ৯ জনকে জরুরি খাবার, পানিসহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত এই মাইগ্রেশন প্রোগ্রাম ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিতভাবে বিদেশ-ফেরত অভিবাসীদের এমন জরুরি সহায়তা দিয়ে আসছে। চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ৭৫১ জন বিদেশ-ফেরত ব্যক্তিকে এই প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।