করাপশন টক
মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এসএমপি‘র এপ্রিল ২০২৬ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

editor
এপ্রিল ২, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অদ্য ০২/০৪/২০২৬ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এপ্রিল/২০২৬ খ্রিঃ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, গত মার্চ/২০২৬খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন। এ সময় মান্যবর পুলিশ কমিশনার মহোদয় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতারি, পরোয়ানা নিষ্পত্তি ও মামলা সমূহের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার পিবিআই সিলেট মুহাঃ খালেদ উজ জামান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি- ডিবি) সাহাদত হোসেন, র‍্যাব-৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট, দুর্নীতি দমন কমিশন সিলেট, পরিবেশ অধিদপ্তর সিলেট এর প্রতিনিধিগণসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র ইনচার্জবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।