করাপশন টক
শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্য হতে বিশেষ সম্মাননা অর্জন

editor
এপ্রিল ৩, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, ০২ এপ্রিল ২০২৬: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-কে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গত মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর Mr. Brian P. Kemp সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের নিকট এ সম্মাননা তুলে দেন।

জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানায়। এই রেজুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশী বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর Mr. Brian P. Kemp এর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক এ বৈঠকে তাঁরা সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে, সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর Mr. Burt Jones এর সঙ্গেও সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্র গমন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।