ঢাকা, ০৯ এপ্রিল (বৃহস্পতিবার):তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০৮ এপ্রিল (বুধবার) ২০২৬ তারিখে জনাব মিল্টন রায়ের , সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৪ (গুলশান কার্যালয়) আওতাধীন উত্তরখান-দক্ষিনখান সংলগ্ন এলাকার ৪টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আবু হুরাইয়া ওয়াশিং ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় মো: নয়ন মিয়া (পিতা: আব্দুল কদ্দুস) নামক গ্রাহক প্রতিনিধিকে গ্রেপ্তার করত: ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে, ম্যাক্স লন্ড্রি নামক ফ্যাক্টরিতে একটি বিচ্ছিন্নকৃত আবাসিক রাইজার হতে এয়ার কম্প্রেসারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ৩য় বারের মত লাইনটি কিলিং করা হয়েছে, জিন্স ওয়াশিং স্টাইলিং প্ল্যান্ট নামক প্রতিষ্ঠানে ১টি পরিত্যক্ত রাইজার হতে অবৈধ সংযোগ এবং অপর ১টি স্বতন্ত্র লাইনের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় লাইনটি কিলিং করে প্রতিষ্টানের ম্যানেজারকে গ্রেপ্তার করত: ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং TSF ওয়াশিং প্ল্যান্ট নামক প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় লাইনটি কিলিং করা হয়েছে। এ সময় উক্ত প্রতিষ্ঠানসমূহ হতে ১’ সার্ভিস ২ টি, বিভিন্ন ব্যাসের ৭৫ ফুট এমএস পাইপ, একটি আবাসিক রাইজার জব্দ/অপসারণ করা হয়েছে। জমির মালিকের বিরুদ্ধে সাধারণ মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
একই দিনে, জনাব মোঃ তারিফ আল তাওহিদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -রুপগঞ্জ, জোবিঅ -রূপগঞ্জ আওতাধীন হাটাব ও ত্রিশকাহনিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ১টি চুনা কারখানা, মেসার্স কুইন্স এপারেল লিমিটেড (৩৩৭/৮৩৭০২২০) ও ৬০ বাড়ির ৭৫ টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের ৯৫ ফুট পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে।
এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ- সাভার -এর নিজস্ব ব্যবস্থাপনায় রাজাবাড়ি, নামাবাজার, কর্ণপাড়া, জয়নাবাড়ী, চলন্তিকা হাউজিং, হেমায়েতপুর, সাভার, ঢাকা এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মেসার্স ড্রীম উইভ ওয়াশিং কারখানা এর অবৈধ সংযোগ অপসারণ পূর্বক কিল করা হয়েছে। মেসার্স মিরাকেল এক্সসরিজ (৩৩৮০৭৩৪), মেসার্স ভাইয়া ট্রেডার্স ( গ্রাহক সংকেত- ৩৩৮০৪০৩) ও মেসার্স সাম ব্রার্দাস ( গ্রাহক সংকেত- ৩৩৮০৫৮) এর আঙ্গিনায় সন্দেহজনক বিভিন্ন স্থানে মাটি খনন করে অবৈধ সংযোগের কোন আলামত পাওয়া যায়নি। এ সময়, জনাব আমজাদ আলী (১৩৮০৮৯৬৬) ও জনাব তাইজুল ইসলাম (১৩৮০২৩৬৪১) নামক গ্রাহকের অনুমোদন অতিরিক্ত চুলা এবং মামুনুর রশীদ -এর সংযোগ অবৈধ চুলা ব্যবহারের কারণে বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়াও, জোবিঅ- কিশোরগঞ্জ, আঞ্চলিক ভিজিল্যান্স শাখা-ময়মনসিংহ, আঞ্চলিক রাজস্ব শাখা- ভালুকা ও জোবিঅ- ভালুকা ও আঞ্চলিক রাজস্ব শাখা -রূপগঞ্জ -কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় স্ব স্ব আওতাধীন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। এ সময়, জোবিঅ -কিশোরগঞ্জ বকেয়ার কারণে ৩টি আবাসিকের ৩ ডাবল চুলা, আঞ্চলিক রাজস্ব শাখা- ভালুকা ও জোবিঅ- ভালুকা বকেয়ার ও অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করার কারণে ৭টি আবাসিকের ১২ ডাবল চুলা ও আঞ্চলিক রাজস্ব শাখা -রূপগঞ্জ বকেয়ার ও অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করার কারণে ৩টি আবাসিকের ১০ ডাবল চুলাসহ মোট ১৩ টি আবাসিকের ১০ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
উল্লেখ্য, মেসার্স জোবায়ের স্পিনিং মিলস লি., গড়গড়িয়া মাস্টারবাড়ী, গাজীপুর (৮৩২-০০১০৩২), মেসার্স মার্কেন্টাইল ফ্যাশন লি., সাতাইশ, টংগী গাজীপুর, মেসার্স সিজন ড্রেসেস লি., খা-পাড়ারোড, টংগী গাজীপুর, মেসার্স জারবা টেক্সটাইল মিলস লি., মাওনা, গাজীপুর (৮৩২-০০১০০৭), মেসার্স তালহা স্পিনিং মিলস লি. (৮৩২-০০০৩৩৭), মাওনা, শ্রীপুর, গাজীপুর ও মেসার্স নিও জিপার কোং লি., স্কুইবরোড, টংগী, গাজীপুর -এর বকেয়ার কারণে ইনলেট/আউটলেট ভালভ বন্ধ করত: প্লাস্টিক সিল স্থাপনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।
