অদ্য ০৯ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ১০:৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট-এর সহযোগিতায় একটি অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ফায়ার ফাইটারগণ অগ্নি নির্বাপনে ফায়ার এক্সটিংগুইশারের সঠিক ব্যবহার প্রদর্শন করেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়াও গ্যাস, পেট্রোল ও বিদ্যুৎ থেকে সৃষ্ট আগুনের বিভিন্ন ধরন এবং সেগুলো নির্বাপনের কার্যকর কৌশলসমূহ বিশ্লেষণ করে দেখানো হয়, যা উপস্থিত সকলের জন্য অত্যন্ত শিক্ষণীয় ছিল।
উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম (সেবা); উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড আইসিটি) মোঃ মনজুরুল আলম, স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার, মোঃ মুহিবুর রহমান সহ সদর দপ্তরে কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তা ও প্রশিক্ষক দল মহড়ায় অংশগ্রহণ করেন।
