ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব:) এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Mr. Yao Wen এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে, তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশাপাশি, বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা প্রসঙ্গে আলোচনা করেন।এছাড়া, উভয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো সুদৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
