করাপশন টক
মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য ও সাথীদের পাঠ মূল্যায়ন পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণ

editor
ডিসেম্বর ২২, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য ও সাথীদের পাঠ মূল্যায়ন পরীক্ষা ২০২৫-এর জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫ সেশনের সদস্য ও সাথীদের পাঠ মূল্যায়ন পরীক্ষায় দেশসেরা ১০ জন করে মোট ২০ জন ও ১০ জন কেন্দ্রীয় বিভাগীয় সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ও প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। অনুষ্ঠানে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ও বিভাগীয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।