করাপশন টক
বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আপিলে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

editor
জানুয়ারি ১০, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন প্রার্থী। দলটির পক্ষ থেকে করা পাঁচটি আবেদনের শুনানির পর চারটি আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মো. হানিফ মিয়া।

অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে পাঁচটি সংসদীয় আসনের জন্য আপিল করেছিলাম। এর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

কমিশনের সিদ্ধান্তে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন– নুর উদ্দিন (চট্টগ্রাম-১১), আনোয়ার হোসেন (ঢাকা-১৮), মনসুর আহমেদ সাকী (চাঁদপুর-২) এবং মুহা. শাহজাহান আলী তালুকদার (বগুড়া-৩)। তবে বাগেরহাট-১ আসনে দলটির প্রার্থী মুজিবর রহমান শামীমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত তাদের ৩৯টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা পরে তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। বাকিদের বিষয়ে আগামীকাল (রোববার) থেকে পুনরায় আপিল কার্যক্রম শুরু হবে, যা আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান তিনি। সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।