করাপশন টক
বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

editor
মার্চ ৩১, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের আলোচনার কড়া জবাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, সংসদ সদস্য পার্থ বেশ কিছু ফায়ার করেছেন কিন্তু তার কথার ব্যাক ফায়ার হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে আলোচনায় এ কথা বলেন ডা. শফিক।

এর আগে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিরোধী দলকে প্রশ্ন করে বলেন, কেন তারা (৫ আগস্টের পর) অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না।

বিরোধী দলকে পার্থ প্রশ্ন করেন, ‘আপনারা সেসময় বিপ্লবী সরকার করলেন না কেন? নতুন করেই সংবিধান বানাতেন। পুরোনো সংবিধানে থেকে আপনারা সংবিধানটাকেই বাতিল করে দিতে চাচ্ছেন। এটা আসলে হয় না।’

পার্থ আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে চান। তার এ কথার কড়া জবাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহও।

হাসনাত বলেন, উনি (পার্থ) যখন সংবিধান যারা ছুড়ে ফেলতে চান তাদেরকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে অ্যালাইনমেন্ট করলেন; তখন সরকারি দলের মন্ত্রীরা টেবিল চাপড়ে সেটাকে সমর্থন জানালেন। ট্রেজারি বেঞ্চে যে মন্ত্রীরা আছেন তারা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। এ সংবিধান ছুড়ে ফেলার সঙ্গে স্বাধীনতা ও যুদ্ধারাধীর অ্যালাইনমেন্ট করার যে হাততালি যারা দিয়েছেন- সেটার মধ্য দিয়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।