মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের স্পেশাল টীম এর ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে উক্ত টিমের সকল অফিসার এবং ফোর্সদের সহায়তায় আসামী ১। মোঃ ফারুক হোসেন @ ইমরান @ চাপাতি ফারুক (৩২), পিতা-ইয়াকুব আলী, মাতা-মনোয়ারা বেগম, সাং-মতইন হাজীর বাড়ী, কানকীর হাট বাজার, থানা -সেনবাগ,জেলা-নোয়াখালী, বর্তমানে-স্টেশন কলোনীর পশ্চিম মাথা , আবুল কালাম এর কোয়ার্টার এর ভাড়াটিয়া, আইস ফ্যাক্টরী রোড, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সজিব (২৭), পিতা- মোঃ আজাদ, মাতা- রেহেনা বেগম, সাং- কালিবাড়ী রোড, গুদারাঘাট, শাহজাহানের বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, বর্তমানে-স্টেশন কলোনী, ফাতেমার ভাড়াঘর, আইস ফ্যাক্টরী রোড, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রামদ্বয়কে কোতোয়ালী থানাধীন আইস ফ্যাক্টরী রোডস্থ বাস্তুহারা কলোনী হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। ধৃত আসামী ১। মোঃ ফারুক হোসেন @ ইমরান @ চাপাতি ফারুক(৩২) এর পিসিপিআর যাচাই করিয়া তাহার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ ১০(দশ) টি মামলা রয়েছে। এছাড়াও সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ ফারুক হোসেন @ ইমরান @ চাপাতি ফারুক (৩২) এর সহযোগী মোঃ সজিব (২৭) এর পিসিপিআর যাচাই করিয়া তাহার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা সহ অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ ১০(দশ) টি মামলা রয়েছে।
এছাড়াও উভয় আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে । বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে । উল্লেখ্য যে আসামি *চাপাতি ফারুক* সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসের মধ্যে অন্যতম। ।
