করাপশন টক
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই অভ্যুত্থানে শহীদের বোনের উপহারে চোখের পানি ধরে রাখতে পারলেন না ফখরুল

editor
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় এক নির্বাচনি পথসভায় জুলাই অভ্যুত্থানে শহীদ আল মামুনের বোন আনিসা আক্তার সঞ্চিতা তার জমানো একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম মির্জা ফখরুলকে উপহার দেন।

উপহারটি হাতে নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি মহাসচিব, তিনি কান্নায় ভেঙে পড়েন।

অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, ওরা আমাকে তাদের সঞ্চিত মাটির ব্যাংকের টাকা ও ডিম উপহার দিয়েছে। আল্লাহ তুমি ওদের কবুল করে নাও।

রোববার (১ ফেব্রয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় এক নির্বাচনি পথসভায় এ আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

মির্জা ফখরুল বলেন, কিছু মানুষ থাকবেই (বাধাদানকারী)। তবে আমি মনে করি না এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। এবার মানুষ জেগে গেছে, ভোট এবার দেবেই। ইনশাআল্লাহ, এবার আমাদের ভোট দেওয়া কেউ ঠেকাতে পারবে না।

তরুণ ভোটারদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৮ বছর বয়সী ছেলেরা আছে, তার আগেরও আছে—যারা দীর্ঘ সময় ভোট দিতে পারেনি। তারা এবার ভোট দিতে মুখিয়ে আছে।

এ সময় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ভোটকেন্দ্রে পাহারা দেবেন যেন কেউ গোলমাল করতে না পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারি, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।