সুনামগঞ্জের পাঁচটি আসনে সবখানেই বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্য কোনও দল এই আসনগুলোতে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। তবে প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে এগিয়ে ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
সুনামগঞ্জ-১:
ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬৪ হাজার ২৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট। মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১ হাজার ৫৫৫।
সুনামগঞ্জ-২:
বিএনপির নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৭৯০ ভোটে জয়ী হয়েছেন। জামায়াতের মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। এ আসনে বিজয়ের ব্যবধান ৩৯ হাজার ৯৩২ ভোট।
সুনামগঞ্জ-৩:
বিএনপি প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট। বিজয়ের ব্যবধান ৫৪ হাজার ৬৮২ ভোট।
সুনামগঞ্জ-৪:
বিএনপির নূরুল ইসলাম নূরুল ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ১৮ হাজার ৯১১ ভোট।
সুনামগঞ্জ-৫:
ধানের শীষ প্রতীকের কলিম উদ্দিন আহমেদ মিলন ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। বিজয়ের ব্যবধান ৫৩ হাজার ৬৯ ভোট।
সূত্র: যুগান্তর।
