করাপশন টক
শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটি কর্পোরেশনের দুবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে সংসদ সদস্য পদে জয়ী

editor
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের দুবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী এবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সিলেট-৪ আসনে বেসরকারি ফলাফলে ১ লাখ ১৮ হাজার ৩৭১ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ১০টার দিকে এ আসনের মোট ১৭২টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষ হয়।

বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম প্রার্থী জয়নাল আবেদীন দাঁড়িপাল্লায় প্রতীকে ৬৯ হাজার ৯৭৫ ভোট। আসনের তিন উপজেলার মধ্যে কোম্পানীগঞ্জে ধানের শীষ ৪৬ হাজার ৬৬৬ ভোট ও দাঁড়িপাল্লা ২০ হাজার ৮৯ ভোট পেয়েছেন। গোয়াইনঘাটে ধানের শীষ ৯৭ হাজার ৪৮৪ ও দাঁড়িপাল্লা ২৭ হাজার ৮৯৯ ভোট পেয়েছেন। জৈন্তাপুরে ধানের শীষ পেয়েছেন ৪৪ হাজার ১৯৬ ও দাঁড়িপাল্লা পেয়েছে ২১ হাজার ৯৮৭ ভোট।

উল্লেখ্য, সিলেট-৪ জাতীয় সংসদের ২৩২ নাম্বার আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন। খনিজসম্পদ ও পর্যটনে সমৃদ্ধ দেশের গুরুত্বপূর্ণ এ আসনটিতে পাথর কোয়ারী খুলে দিয়ে কর্মসংস্থানে তৈরি ও উন্নত দেশের আদলে পর্যটন এলাকায় রূপান্তরের নানা পরিকল্পনার জনগণের সামনে তুলে ধরেছিলেন তিনি।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।