ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাক বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন। এতে আবু আশফাক ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ১৪৫টি। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৯৯ হাজার ৫২৩টি। তবে বাতিল হয়েছে ৫ হাজার ৬৯৯টি। প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম এক লাখ ৮ হাজার ৯১০ জন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন মোল্লার এক হাজার ৩৪৫টি, বাংলাদেশ লেবার পার্টির শেখ মোহাম্মদ আলী ২৭২টি, ইসলামী আন্দোলন প্রার্থী নূরুল ইসলাম ৬ হাজার ৫৩৮ ও স্বতন্ত্র অন্তরা সেলিম হুদা ৪ হাজার ৮২৪টি ভোট পেয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
