করাপশন টক
সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

editor
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিকটতম প্রার্থীর চেয়ে ৯৬ হাজার ৮৬৩ ভোট বেশি পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

মির্জা ফখরুল ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৪৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ২৮১ ভোট।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫৩ জন। আর নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন। হিজরা ভোটার ৪ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।