করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজয় মিছিলের পরিবর্তে দোয়া মাহফিল করবে বিএনপি

editor
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় উদযাপনে বিজয় মিছিল না করে শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। একইসঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল ও সভা সমাবেশ না করার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গভীর রাতে গুলশান কার্যালয়ে দলের সাংগঠনিক সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা।
সূত্র: মানবজমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।