হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ১ লাখ ৬৫ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। নির্বাচনী এলাকার মোট ১৭৭ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ঘোষিত ও বিভিন্ন এজেন্ট সূত্রে প্রাপ্ত তথ্যে সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৪৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম (মিরপুরী) রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬,০৭৭ ভোট। এছাড়া বিএনপি’র বিদ্রাহী প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া) পেয়েছেন ৬১,০৮৩ ভোট।
প্রাথমিক পরিসংখানে দেখা গেছে, বিএনপি’র বহিষ্কৃত সাবেক এমপি শেখ সুজাত মিয়া জামানত হারাতে বসেছেন। ঘোষিত ফলাফলে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনী এলাকার ২০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বিজয় মিছিল করেন বিএনপি সমর্থিত নেতাকর্মী।
