করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনগণের প্রত্যাশা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই বিএনপির ভূমিধস বিজয় এসেছে :বিএনপি মহাসচিব

editor
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

জনগণের প্রত্যাশা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই বিএনপির ভূমিধস বিজয় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনে বড় জয়ের পর নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনের অনেক আগেই বলেছিলাম, সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণ তাদের রায় দিয়েছে। গত ১৫ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার ফলেই এ বিজয় এসেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক লড়াই আজ সফলতার মুখ দেখেছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো ক্যাডারভিত্তিক সংগঠন নয়; এটি জনগণের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

বিজয়ের পরদিন নেতার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের আহ্বান জানান এবং জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।