এ লক্ষ্যে ৪ মার্চ ২০২৬ এসএমই ফাউন্ডেশন কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের পক্ষে সুমন সেনগুপ্ত, কান্ট্রি ডিরেক্টর স্বীয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফারজানা খান, উপব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে এ অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সমঝোতা স্মারকের আওতায় তরুণ-যুব উদ্যোক্তাদের উৎসাহিতকরণ; যৌথ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন; সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান; নতুন ব্যবসা সৃষ্টিতে সহায়তা ও মেন্টরশিপ; প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদার; প্রযুক্তি ও উদ্ভাবনের প্রসার; যৌথ গবেষণা কার্যক্রম ও উন্নয়ন চাহিদা নিরূপণ; বাজার প্রবেশাধিকার ও ব্যবসায়িক সংযোগ সম্প্রসারণ; এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে উভয় প্রতিষ্ঠানের রিসোর্স শেয়ারিং কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার ও ফারজানা খান এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক ও মো. আব্দুস সালাম সরদার, মহাব্যবস্থাপক। সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জাফর উল্লাহ খান, অ্যাডভাইজর–পলিসি অ্যাডভোকেসি; নিশাত আফরোজ মির্জা, সিনিয়র লিড (ইয়ুথ, চাইল্ড পোভার্টি অ্যান্ড ইকোনমিক রেজিলিয়েন্স); এবং ইকবাল হোসাইন, হেড অব পার্টনারশীপ।
সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই এসএমই উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
