করাপশন টক
মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

editor
এপ্রিল ২৮, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৭ এপ্রিল (সোমবার), ২০২৬ তারিখে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-টংগী এর আওতাধীন পাগাঢ়,টংগী,গাজীপুর এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বকেয়া,অনুমোদন অতিরিক্ত চুলা ও অবৈধ গ্যাসের সংযোগ গ্রহণ করায় মোট ৩৭ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় আনুমানিক ২০০ ফুট অবৈধভাবে পাইপ উত্তোলন করা হয়।

একই দিনে, জনাবা মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ আওতাধীন কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে, অবৈধ তার কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১০ টি সার্ভিস লাইন এবং জনগণ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ১১ কেভি ভোল্টেজের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নসহ কারখানাটির বিরুদ্ধে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করাসহ ইতোমধ্যে মামলা করা হয়েছে। এতে মাসিক ১২,৮২,৬৪৪ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।
এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ আওতাধীন বিভিন্ন এলাকায় ভিজিল্যান্স বিভাগ (মেট্রো ঢাকা দক্ষিণ) কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। বিসমিল্লাহ মোল্ডিং লিমিটেড (গ্রাহক সংকেত-৩-০৭-০০০২৩০),ঠিকানা-প্লট-৮ & ১০, রোড-১৮, শ্যামপুর, ঢাকা। আলোচ্য বিচ্ছিন্নকৃত গ্রাহক আঙ্গিনা পরিদর্শনকালে গ্রাহক কর্তৃক বিতরণ লাইন (১৫০ পিএসআইজি) হতে সংযোগ স্থাপন করতঃ অবৈধভাবে গ্যাস সংযোগ পরিলক্ষিত হয়।। তাৎক্ষনিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।
এছাড়াও, জনাব জনাব আহমেদ আলী আদনান(সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) জেলা প্রশাসকের কার্যালয়,গাজীপুর এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর লিবাস গেট রোড, আড়াবাড়ী,মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫৭টি সিঙ্গেল এবং ৪৪টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩/৪ ইঞ্চি মাপের বিভিন্ন প্রকারের আনুমানিক ১২০০ ফুট পাইপ অপসারণ ও ১ টি রাইজার কিল এবং ১ টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়।

অধিকন্তু, মিজ সুহা তাবিল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাট এর আওতাধীন মল্লিক পাড়া, মৃধাকান্দি,প্রতাপের চর,ঝাউচর , সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকার ১৩ টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ৩ টি চুন কারখানার ৬টি ভাট্টি ও ১টি ঢালাই কারখানার ১টি ভাট্টি এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় মৃধাকান্দি ঢালাই কারখানার মালিকের নিকট হতে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উক্ত অভিযানে, বিভিন্ন ব্যাসের আনুমানিক ১১০ ফিট এমএস পাইপ জব্দ করা হয়। এতে দৈনিক প্রায় ২,৭৭,০০০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।

এছাড়া, জনাব মো: আবু বকর সিদ্দিক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোনাল বিক্রয় অফিস-মুন্সীগঞ্জ এর আওতাধীন মুক্তারপুর, পঞ্চসার, মুন্সীগঞ্জ এলাকার ০৪ টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।অভিযানে নূরুল ঈমান ইসলামিয়া মাদ্রাসায় সম্পূর্ণ অবৈধভাবে স্টার বার্নার ব্যবহার-এর মাধ্যমে গ্যাস ব্যবহার পাওয়া যায়। এছাড়াও, মাদ্রাসার ছাদে দুইটি ওয়াটার হিটারে গ্যাস সংযোগ পাওয়া যায়। তাৎক্ষণিক, মাদ্রাসার অবৈধ গ্যাস সংযোগ সোর্স লাইন হতে অপসারণ করে কিলিং করাসহ দূর্গাবাড়ি এলাকায় প্রায় ২০ টি আবাসিক গ্রাহক আঙ্গিনা পরিদর্শনকালে সম্পূর্ণ অবৈধ ০১ টি (চুলা সংখ্যা ০২ ডাবল), অনুমোদন অতিরিক্ত ০২ টি (চুলা সংখ্যা ০৩ ডাবল) আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উক্ত অভিযানে, ৩/৪” সাইজের আনুমানিক ২০ ফুট জি-আই পাইপ, আনুমানিক ১০ ফুট প্লাস্টিক হোস পাইপ , ০৩ টি স্টার বার্নার , ০২ টি ওয়াটার হিটার এমএম পাইপ, ৩/৪” সাইজের আনুমানিক ২০ ফুট এমএস পাইপ, ০৩ টি আবাসিক রেগুলেটর ও ০৫ টি ডাবল বার্নার চুলা জব্দ/অপসারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।