করাপশন টক
সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়ার আয়োজন

editor
মার্চ ৯, ২০২৬ ৬:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) গুলশানে মিডিয়া সেল অফিসে এ ইফতার অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। সভা পরিচালনা করেন মিডিয়া সেলের সদস্য সচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৈঠকে উপস্থিত ছিলেন শাম্মী আখতার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, দৈনিক সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা এবং সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট ফারজানা শারমিন পুতুল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

বৈঠকের পর বিএনপি মিডিয়া সেলের সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক আলী মামুদ এবং সাবেক ডিজিটাল বিভাগের প্রধান মাহবুব মানিকের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।